নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
মদ খেয়ে মাতলামির প্রতিবাদ করতে গিয়ে পাথরের আঘাতে আহত হল বাবা ও মেয়ে। মঙ্গলবার দুপুরে মানবাজার থানার জিতুজুড়ি গ্রামের ঘটনা।
জিতুজুড়ি গ্রামের বাসিন্দা সনৎ গোস্বামীর দাবি, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তি তাদের উপর অত্যাচার করে আসছে। মঙ্গলবার দুপুরেও মদ খেয়ে অশ্লীল গালিগালাজ শুরু করে। যার ফলে তিনি প্রতিবাদ করেন। অভিযোগ ওইসময় অভিযুক্ত ইট পাথর ছুঁড়তে শুরু করে। যার ফলে সনৎ গোস্বামীর হাতে আঘাত লাগে এবং তার মেয়ে বৈশাখী গোস্বামীর মাথায় আঘাত লাগে। দুজনেই মানবাজার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করান। তারপরেই মানবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মানবাজার থানার পুলিশ।