insta logo
Loading ...
×

মানবাজার মডার্ন পাবলিক স্কুলে নবীন বরণ অনুষ্ঠান

মানবাজার মডার্ন পাবলিক স্কুলে নবীন বরণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, মানবাজার: শিক্ষা প্রতিটি শিশুর জন্মগত মৌলিক অধিকার। ‘প্রত্যেকের জন্য শিক্ষা’ নীতি’ বাস্তবায়নে চলছে বিভিন্ন পদক্ষেপ। একটি শিশুর জীবনে তার সৃজনশীল, আধ্যাত্মিক বিকাশের জন্য প্রয়োজন পূর্ণাঙ্গ ও পদ্ধতিগত অধ্যয়ন ও নিয়মানুবর্তিতা। আর এই লক্ষ্যকে সামনে রেখেই শিশুদের শিক্ষা বাস্তবায়নের জন্য মানবাজার মডার্ন পাবলিক স্কুল বদ্ধপরিকর। মূল লক্ষ্য শিশুদের শিক্ষাদান তথা সর্বাঙ্গীন বিকাশ সাধন। মূলত শিক্ষার মান উন্নয়ন ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই বৃহস্পতিবার মানবাজার মডার্ন পাবলিক স্কুলে জাতীয় সংগীত ও প্রার্থনার মধ্য দিয়ে ক্লাসের শুভ আরম্ভ হয়। পাশাপাশি এদিন মনোজ্ঞ অনুষ্ঠানের দিয়ে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হল নবীন বরণ অনুষ্ঠান। খুদে পড়ুয়াদের উৎসাহিত করার জন্য স্কুলের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী দেওয়া হয়।

Post Comment