নিজস্ব প্রতিনিধি, বোরো:
পেট্রোল ঢেলে প্রতিবেশীর বাড়িতে আগুন লাগিয়ে দিলো প্রতিবেশী। বোরো থানার হাতে ধৃত অভিযুক্ত। ধৃতের নাম গোবিন্দ দত্ত। এই থানারই জামতোড়িয়া গ্রামে তার বাড়ি। প্রতিবেশী আদিত্য দাসের অভিযোগ সোমবার সন্ধ্যায় তিনি অনুপস্থিত থাকাকালীন অভিযুক্ত ব্যক্তি তার বাড়িতে যায়। বাড়ি থেকে স্ত্রী দেখেন অভিযুক্ত একটি বোতলে পেট্রোল নিয়ে এসে বাড়ির সামনে ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। অভিযোগ, চিৎকারে প্রতিবেশীরা চলে এলে গোবিন্দ সেখান থেকে পালিয়ে যায়।
প্রতিবেশীদের সাহায্যে আগুন নেভানো হয়। পুলিশ জানিয়েছে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুরনো শত্রুতার জেরে এমন কাণ্ড, বলে মনে করা হচ্ছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে পেট্রোলের একটি বোতল। মঙ্গলবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার জেল হেফাজত হয়।











Post Comment