নিজস্ব প্রতিনিধি, হুড়া:
বাচ্চাদের খেলাকে কেন্দ্র ঝগড়া গড়াল বড়োতে বড়োতে। এক যুবককে করা হলো মারধর। গ্রেফতার প্রতিবেশী। ঘটনা পুরুলিয়ার হুড়া থানার শ্যামনগর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতর নাম কৈলাশ বাউরি। এই গ্রামেই তার বাড়ি।গ্রামেরই বাসিন্দা অরুন বাউরি তার বাবাকে মারধর করা হয়েছে এই মর্মে তিন প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বলেন, মঙ্গলবার তার ছেলে খেলছিল। বাচ্চাদের মধ্যে ঝগড়া হয়। তখনই তিন প্রতিবেশী তাঁর বাবা লাল মোহন বাউরিকে আক্রমণ করে। বেধড়ক মারধরে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। বৃহস্পতিবার একজনকে গ্রেফতার করে হুড়া থানার পুলিশ। অন্যদের খোঁজ চলছে।











Post Comment