insta logo
Loading ...
×

লাদেনের মৃত্যু ঘিরে রহস্য

লাদেনের মৃত্যু ঘিরে রহস্য

বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর :

বন্ধুর বাড়িতে এসে মৃত্যু যুবকের।মৃতের নাম লাদেন সিং সর্দার (২৫)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আড়শা থানার বামুনডিহা গ্রামের বাসিন্দা লাদেন বন্ধুদের সঙ্গে ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিল। কর্মস্থল থেকে ফিরে এসে শনিবার তার সহকর্মীর সাথে দেখা করার জন্য বন্ধুর বাড়ি বলরামপুর থানার সাগমা গ্রামে এসেছিল সে। সেখান থেকে রাত্রিবেলায় নিখোঁজ হয়ে যায় ওই যুবক।
শুরু হয় তার খোঁজ। খোঁজ চালানোর পরেই সাগমা গ্রামের অদূরে একটি গাছে গলায় দড়ি দেওয়া অবস্থায় লাদেনের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর দেওয়া হয় বলরামপুর থানায়। ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। নিয়ম অনুযায়ী বলরামপুর বাঁশগড় হাসপাতালে আনা হয় তাকে। সেখানে কর্মরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ।

Post Comment