insta logo
Loading ...
×

গ্রামের অদূরে যুবকের দেহ ঘিরে রহস্য

গ্রামের অদূরে যুবকের দেহ ঘিরে রহস্য

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ। ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং সোমবার দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিজয় মাহাত (৩৫)। সে পুরুলিয়া মফস্বল থানার কাঁটাবেড়া গ্রামের বাসিন্দা। পরিবার ও স্থানীয়দের বক্তব্য খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা।

পরিবারের দাবি, গত মঙ্গলবার থেকে বিজয় মাহাতের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় ধরে নিখোঁজ থাকার পর রবিবার গ্রামের অদূরে তার দেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেই প্রথমে বিষয়টি নজরে আসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুরুলিয়া মফস্বল থানার পুলিশ।

Post Comment