insta logo
Loading ...
×

মদের বিরুদ্ধে ‘মাও’ নামাঙ্কিত পোস্টার ঘিরে রহস্য বলরামপুরে

মদের বিরুদ্ধে ‘মাও’ নামাঙ্কিত পোস্টার ঘিরে রহস্য বলরামপুরে

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

বন্ধ করতে হবে মদ বিক্রি। নইলে হবে প্রাণনাশ। পুরুলিয়ার বলরামপুরের ঘাটবেড়া গ্রামে বুধবার সকালে মাওবাদী নামাঙ্কিত এমন পোস্টার ঘিরে আতঙ্কের খবর ছড়ায়। পরে পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনা ঘিরে সামনে এল অন্যরকম তথ্য।
গ্রামের কয়েকটি বাড়ির দরজায় লাল কালি দিয়ে লেখা হুমকির পোস্টার দেখা যায়। পোস্টারে দাবি করা হয়, এলাকায় মদ বিক্রি বন্ধ করতে হবে, না হলে প্রাণনাশের আশঙ্কা রয়েছে। তবে পোস্টারগুলিতে একাধিক বানান ভুল ছিল, এমনকি “মাওবাদী”র বদলে “মা বাদী” লেখা ছিল। এই বানান ভুল নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
যাদের বাড়িতে পোস্টার পড়েছে, তারা জানিয়েছেন, আগে চোলাই মদের ব্যবসা করলেও এখন সেই কাজ ছেড়ে দিয়েছেন। ফলে প্রশ্ন উঠছে, এটি সত্যিই মাওবাদীদের কাজ, নাকি কেউ ব্যক্তিগত শত্রুতার জেরে কিংবা এলাকায় ভয় ছড়াতে তাদের নাম ব্যবহার করছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোস্টারগুলি উদ্ধার করেছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Post Comment