insta logo
Loading ...
×

পুরুলিয়া স্টেশনে রহস্যময় ব্যাগ, বেরোলো লাখ টাকার মাদক

পুরুলিয়া স্টেশনে রহস্যময় ব্যাগ, বেরোলো লাখ টাকার মাদক

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

জোরদার তল্লাশি অভিযানে বিরাট সাফল্য রেলওয়ে প্রোটেকশন ফোর্সের। বুধবার সকালে পুরুলিয়া রেল স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে উদ্ধার হল প্রায় ২ কেজি গাঁজা, যার আনুমানিক বাজারমূল্য ১,১১,০০০ টাকা। আরপিএফ সূত্রে জানা গেছে, এদিন সকাল পৌনে দশটা নাগাদ টামনার দিকে তল্লাশি চালানোর সময় একটি সন্দেহজনক নীল রঙের ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। আরপিএফ পোস্ট পুরুলিয়ার এসআই বাবলু কুমার, এএসআই রাজীব রঞ্জন এবং আদ্রা সিআইবি ইউনিটের এসআই ঋষভকুমার ছাত্রসহ যৌথ দলটি ব্যাগটি খুলে পরীক্ষা করেন। তা থেকে উদ্ধার হয় লক্ষধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ গাঁজা। উপস্থিত সাক্ষীদের সামনে এসআই বাবলু কুমার উদ্ধার হওয়া মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেন এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তা ভিডিওগ্রাফি সহ জিআরপিএস পুরুলিয়ার কাছে হস্তান্তর করা হয়।

তদন্ত শুরু হয়েছে এবং মাদক চক্রের সঙ্গে জড়িতদের খোঁজে তৎপর হয়েছে পুলিশ।

Post Comment