insta logo
Loading ...
×

‘সাংসদ চামচের দোকানদার!’ বলরামপুরে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ, নির্দল হিসেবে মনোনয়ন বিজেপি কর্মীর

‘সাংসদ চামচের দোকানদার!’ বলরামপুরে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ, নির্দল হিসেবে মনোনয়ন বিজেপি কর্মীর

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

বলরামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জলধর মাহাতোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এবার নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন বিজেপি কর্মী বিকাশ গোপ। তাঁর মনোনয়ন জমার পর বলরামপুর বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। তাঁর এই নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন নির্বাচনী লড়াইয়ে নতুন সমীকরণ শুরু হবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।
এদিন নাম না করে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতোকে ‘চামচের দোকানদার’ বলে তোপ দাগেন তিনি। পাশাপাশি এদিন বলরামপুর ব্লক বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, দীর্ঘদিন ধরে তিনি দলের হয়ে কাজ করলেও , দল তাঁকে যথাযথ সম্মান দেয়নি। তাই তিনি ছাব্বিশের নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন। জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী বলেও তিনি জানান।

Post Comment