নিজস্ব প্রতিনিধি, পাড়া :
নির্বাচনী প্রচারে আবার পুরুলিয়ায় তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। শুক্রবার পাড়া বিধানসভার তৃণমূল প্রার্থী মানিক চন্দ্র বাউরির সমর্থনে রোড শোতে সামিল হন তিনি । পাড়া বিধানসভার চেলিয়ামা বাসস্ট্যান্ড এলাকা থেকে রোড শো শুরু হয়ে প্রায় দু কিলোমিটার অতিক্রম করে হাসপাতাল মোড়ে শেষ হয়। এদিন অভিনেতা দেবকে দেখতে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ ভিড় জমান। ঢাক-ঢোল আর নাচগানের মাঝে মানিক বাউরির সমর্থনে নির্বাচনী প্রচার চালান তিনি।









Post Comment