insta logo
Loading ...
×

সংসদে সরব সেনাপতি, করের বোঝা ইস্যুতে বিঁধলেন মোদি সরকারকে

সংসদে সরব সেনাপতি, করের বোঝা ইস্যুতে বিঁধলেন মোদি সরকারকে

পুরুলিয়া মিরর ডিজিটাল ডেস্ক:

“জন্ম থেকে মৃত্যু— করের জালে বন্দি সাধারণ মানুষ।” সংসদে এমনই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্যে উঠে এল নাগরিক জীবনের প্রতিটি ধাপে করের বোঝার প্রসঙ্গ।

অভিষেকের কথায়, একটি শিশুর জন্মের মুহূর্ত থেকেই করের হিসাব শুরু হয়ে যায়। নবজাতকের জন্য প্রয়োজনীয় দুধ বা ডায়াপার— সেখানেও কর ধার্য। বড় হতে হতে শিক্ষার খরচ, বই-খাতা-কলম— সব ক্ষেত্রেই কর দিতে হয় পরিবারকে।

প্রাপ্তবয়স্ক হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয় বলে দাবি তাঁর। আয়কর, সঞ্চয়ের উপর কর— তার সঙ্গে দৈনন্দিন বাজার-খরচেও করের চাপ। কর্মস্থলে যাতায়াতের জন্য জ্বালানিতে কর, এমনকি অসুস্থ হলে চিকিৎসা ও ওষুধেও কর দিতে হয় সাধারণ মানুষকে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, জীবনের প্রতিটি স্তরে করের এই বহুমুখী বোঝা সাধারণ নাগরিকের আর্থিক স্বস্তিকে ক্রমশ সংকুচিত করছে। তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে।

এদিনই সংসদে সরব হয়ে তৃণমূল সেনাপতি বলেন, “২০১৬,২০২১ ও ২০২৪ এই তিন নির্বাচনে বাংলায় বিজেপি পর্যুদস্ত হয়েছে। ২০২৬-এ তারা চতুর্থবার পরাজয়ের মুখে। বাংলার মানুষকে কেন্দ্র যেভাবে বঞ্চনা করেছে, তাতে আগামী নির্বাচনে জবাব দিতে বাংলার জনগণ প্রস্তুত।”

Post Comment