নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :
শান্তি নেই বিয়ে বাড়ির নেমন্তন্ন খেতে এসেও। পাত পেড়ে ভোজ খাওয়ার ফাঁকেই চুরি হয়ে গেলো মোটর বাইক। শনিবার রাতে পুরুলিয়ার রঘুনাথপুর থানার সিমলন গ্রামের ঘটনা। রবিবার রঘুনাথপুর থানায় ওই থানার বনবহিরা গ্রামের বাসিন্দা দেবব্রত মাজী অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে বলেন, শনিবার রাতে বিয়ে বাড়ির অনুষ্ঠানে খাওয়াদাওয়া সেরে এসে দেখেন বাইকটি উধাও। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।











Post Comment