insta logo
Loading ...
×

এসআইআর- এ ভুল! বিজেপি পুরুলিয়ায় বসল ধর্নায়

এসআইআর- এ ভুল! বিজেপি পুরুলিয়ায় বসল ধর্নায়

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

রাজ্যের পাশাপাশি পুরুলিয়া জেলাতেও এসআইআর ফর্ম পূরণ হয়ে যাওয়ার পর নতুন তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকায় কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে বা ভুয়ো ভোটার চিহ্নিতকরণের জন্য নির্বাচন কমিশন ফর্ম ৭ বার করেছে। কিন্তু সেই ফর্ম জমা না নেওয়ায় অভিযোগ উঠল নির্বাচন কমিশনের এসআইআর কাজে যুক্ত পুরুলিয়া জেলা প্রশাসনের আধিকারিকদের বিরুদ্ধে । আর তার বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে শহরের ট্যাক্সি স্ট্যান্ডে ধর্নায় বসে জেলা বিজেপি। পাশাপাশি বিক্ষোভ দেখানো হয় ব্লক কার্যালয়গুলোতে।
পুরুলিয়া জেলা বিজেপির অভিযোগ, খসড়া ভোটার তালিকায় এই জেলার ন’টি বিধানসভায় এখনও বহু ভুয়ো ভোটার রয়ে গিয়েছে। সেগুলিকে বাদ দিতেই তাঁরা ফর্ম ৭ জমা করতে চাইছেন। কিন্তু নির্বাচন কমিশনের এসআইআর-এর কাজে যুক্ত থাকা পুরুলিয়া জেলা প্রশাসনের আধিকারিকরা একেবারে বিধি বহির্ভূতভাবে ফর্ম ৭ জমা নিচ্ছেন না।
ট্যাক্সি স্ট্যান্ডের ধর্নায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা বিজেপির সভাপতি শংকর মাহাতো, দলের বর্ষীয়ান নেতা বিদ্যাসাগর চক্রবর্তী সহ বিধায়করা। সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, ” পুরুলিয়া জেলা প্রশাসনের আধিকারিকরা একেবারে বিধি বহির্ভূতভাবে ফর্ম ৭ জমা নিচ্ছেন না। অথচ বহু ভুয়ো ভোটারের নাম নতুন লিষ্টে তোলা হয়েছে। তাদের বাদ দেওয়ার জন্যই ফর্ম -৭ রয়েছে কিন্তু সেই ফর্ম জমা নিচ্ছেন না। সেই কারণেই আমাদের এই ধরনা।”

Post Comment