নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :
নিখোঁজ ছিলো কিশোরী। তাকে উদ্ধার করল বলরামপুর থানার পুলিশ। বলরামপুর বাজার থেকেই বৃহস্পতিবার তাকে পুলিশ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, নবম শ্রেণীর ওই ছাত্রী গত ১১ এপ্রিল সকালে স্কুলে গিয়েছিল। তারপর আর তার খোঁজ মেলেনি। পরিবার সেইদিনই বলরামপুর থানায় অভিযোগ দায়ের করে। অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তারপর বৃহস্পতিবার বলরামপুর বাজারেই তার খোঁজ মেলে। পরে কিশোরীকে শিশু কন্যা কমিটির হাতে তুলে দেওয়া হয়।








Post Comment