insta logo
Loading ...
×

তৃণমূল ছেড়ে বিজেপিতে মিনু বাউরি, জেলাজুড়ে রাজনৈতিক উত্তাপ

তৃণমূল ছেড়ে বিজেপিতে মিনু বাউরি, জেলাজুড়ে রাজনৈতিক উত্তাপ

সুইটি চন্দ্র, পুরুলিয়া :

রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। জেলা রাজনীতিতে চর্চার কেন্দ্রে উঠে এসেছেন মিনু বাউরি। তিনি ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপির পক্ষ থেকে তাকে নিয়ে জেলা কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনও করা হয়। জেলা মহিলা তৃণমূলের সদ্য প্রাক্তন সভানেত্রী মিনু বাউরি বলেন, “আমি আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছি। এখন ওই দল কী সিদ্ধান্ত নেবে, সেটা আমার দেখার বিষয় নয়। আমি বিজেপিতে যোগ দিয়েছি, এই দলের জন্য কীভাবে কাজ করতে পারব সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আগামী দিনে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে বলেই আমার বিশ্বাস”।

উল্লেখ্য, শনিবার পুরুলিয়ার বাঘমুন্ডির কুশলডি ক্রিকেট ময়দানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন মিনু বাউরি। এরপরই তৃণমূল নেতৃত্ব তাকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত জানায়।

Post Comment