বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর :
অপহরণের ৯ মাস পর নাবালিকা উদ্ধার। ঘটনায় পুরুলিয়ার বলরামপুর থানার পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম মিঠুন মাহাত। সে বরাবাজার থানার ধাদকিডি গ্রামের বাসিন্দা।
পরিবারের অভিযোগ, গত বছর ১৪ এপ্রিল নিখোঁজ হয়ে যায় ওই বছর ১৬র কিশোরী। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করে পরিবার। অভিযুক্ত যুবকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে পুলিশের দাবি। ফলে নাবালিকার খোঁজ পেতে নাজেহাল হয় তারা। মঙ্গলবার ভোরে তারা বলরামপুর বাস স্ট্যান্ড এলাকায় এসেছে খবর পেয়ে পুলিশ তাদের ধরে ফেলে।
মঙ্গলবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়। অন্যদিকে উদ্ধার হওয়া বছর ১৬র ওই নাবালিকাকে শিশু সুরক্ষা কমিটির মাধ্যমে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।










Post Comment