insta logo
Loading ...
×

আড়শায় যুবসাথী প্রকল্পের শিবির পরিদর্শনে মন্ত্রী

আড়শায় যুবসাথী প্রকল্পের শিবির পরিদর্শনে মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

‘যুবসাথী ‘প্রকল্পের শিবির পরিদর্শন করলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানি টুডু। মঙ্গলবার আড়শা ব্লক চত্বরে আয়োজিত শিবিরে যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার ও খেতমজুর আবেদনকারীদের সঙ্গে কথা বলেন তিনি। সাথে ছিলেন বাঘমুন্ডি বিধান সভার বিধায়ক সুশান্ত মাহাত, আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি প্রমুখ। এদিন শিবিরে বিভিন্ন সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করতে আগ্রহীদের ভিড় দেখা যায়।

Post Comment