নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হল বান্দোয়ান ব্লকের ধাদকা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘাটিহুলি কুয়াশাল থেকে বাবুইসুনি এসএসকে পর্যন্ত নতুন সড়ক। এক কোটি ৪৫ লক্ষ ৪৫ হাজার ২৯৫ টাকার ব্যয়ে নির্মিত এই রাস্তা শুধুমাত্র একটি রাস্তা তৈরির প্রকল্প নয়, স্থানীয়দের মতে এটি গোটা অঞ্চলের আর্থ-সামাজিক গতিপথ বদলে দিতে পারে।
এতদিন বর্ষাকালে কাদামাটি আর গর্তে ভরা কাঁচা পথ পেরিয়ে স্কুল, বাজার কিংবা স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানো ছিল গ্রামবাসীর নিত্যদিনের চ্যালেঞ্জ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডু ও স্থানীয় বিধায়ক রাজীব লোচন সরেন-সহ পঞ্চায়েত ও জেলা পরিষদের প্রতিনিধিরা।
গ্রামবাসীদের আশা, নতুন এই রাস্তা শুধু পথের দূরত্ব কমাবে না উন্নয়নের দিশারি হয়ে উঠবে।










Post Comment