নিজস্ব প্রতিনিধি, আড়শা:
পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের প্রায় ২৮ লক্ষ টাকা বরাদ্দে দুটি সৌরচালিত পাম্প বসল আড়শায় । মঙ্গলবার আড়শা ব্লকের সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও খেত্রীবাঁধ এলাকায় পাম্প গুলো বসানো হয় । দুটি পাম্পেরই উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী সন্ধ্যারানি টুডু। সাথে ছিলেন বাঘমুন্ডি বিধানসভার তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো, আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, ব্লক তৃণমূল সভাপতি বিদ্যাধর মাহাত , সিরকাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্তোষ রাজোয়াড় প্রমুখ। মন্ত্রী সন্ধ্যারানি টুডু জানান, ” পাম্প গুলো থেকে এলাকার মানুষ বিশুদ্ধ পানীয় জল পাবেন। এতে পানীয় জলের সমস্যা অনেকটাই মিটবে।”









Post Comment