অমরেশ দত্ত, মানবাজার:
লক্ষ্য ২০২৬ এর নির্বাচন। তাই ভুতুড়ে ভোটার খোঁজার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কেটেছে সাতটা দিন। এই সাতদিনে ভোটার তালিকার ‘ভূত’ ধরতে ব্যস্ত সবুজ শিবির। মানবাজার ১নং ব্লকের অঞ্চলে অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভুতুড়ে ভোটারের খোঁজ, ভোটার কার্ড সংযোজন,বিয়োজন সহ বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত হলো বিশেষ বৈঠক। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানি টুডু, প্রাক্তন জেলা সভাপতি গুরুপদ টুডু, মানবাজার ১নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সিংহ, মানবাজার অঞ্চল সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী সহ অন্যান্য নেতাকর্মীরা। মন্ত্রী সন্ধ্যারানি টুডু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে কার্যকর করতে প্রস্তুতি শুরু হয়েছে। সেই লক্ষ্যেই অঞ্চলে অঞ্চলে বৈঠক চলছে।











Post Comment