অমরেশ দত্ত, মানবাজার:
সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণে উপস্থিত স্বয়ং রাজ্যের মন্ত্রী। তাঁর হাত থেকে সাইকেল পেয়ে খুশির আমেজে শিক্ষার্থীরা। ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়মুখী করতে, শিক্ষার হার বৃদ্ধি করা এবং স্কুলছুটের সংখ্যা কমানোর লক্ষ্য নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সফল প্রকল্প হল সবুজ সাথী। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে শুক্রবার মানবাজার ১নং ব্লক থেকে সাইকেল পেল পড়ুয়ারা। এদিন মন্ত্রী সন্ধ্যারানি টুডুর উপস্থিতিতে সাইকেল বিতরণ করা হলো। পাশাপাশি উপস্থিত ছিলেনজেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় ব্যানার্জী, বিশিষ্ট সমাজসেবী গুরুপদ টুডু সহ প্রশাসনিক কর্তারা।











Post Comment