নিজস্ব প্রতিনিধি , মানবাজার
মানব জীবনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান অপরিসীম। তাই বিদ্যাসাগরের জন্মদিনের প্রাক মুহূর্তে রোটারি ইন্ডিয়া লিটারেসি ও সারদা মিশনের আর্থিক সহায়তায় এবং মানবাজার-১ নম্বর ব্লকের বিশরি প্রাথমিক বিদ্যালয়ের সহযোগিতায় এক মহতি অনুষ্ঠান সম্পন্ন হল মানবাজারে। এইদিন এই অনুষ্ঠানে মানবাজার-১ নম্বর ব্লকের বিশরি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রান্তিক নিরক্ষর মহিলাদের স্বাক্ষর করার লক্ষ্যে শিক্ষা সামগ্রী এবং একটি করে চারা গাছ প্রদান করা হয়।এই কর্মসূচি আরও মহতি হয়ে উঠেছিল শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক প্রদীপ চন্দ্রের উপস্থিতিতে। এই অনুষ্ঠানেই তিনি তাঁর মাতার স্মৃতির উদ্দেশ্যে বেশ কিছু শ্রীমত্যা মহিলাদের বস্ত্র বিতরণ করেন।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানবাজার-১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর, পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি, সহ-সভাপতি দিলীপ পাত্র মানবাজার ৩ নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক নন্দদুলাল সিংহ, সংস্থার অন্যতম সদস্য সুনিল মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।এই কর্মসূচি থেকে বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত মানুষজন। কারণ তার অবদান চিরদিনই সকলের জীবনে স্মরণীয় হয়ে থাকবে।










Post Comment