insta logo
Loading ...
×

কুয়োতে পড়ে মৃত্যু প্রৌঢ়ের

কুয়োতে পড়ে মৃত্যু প্রৌঢ়ের

সম্রাট নাগ, বরাবাজার :

বাড়ির সামনে কুয়োয় পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতের নাম অনিল মাহাতো (৫৪)। বাড়ি পুরুলিয়ার বরাবাজার থানার চিরুডি গ্রামে। এদিন বিকেলে বাড়ির সামনে একটি কুয়োয় ওই প্রৌঢ়ের দেহ ভাসতে দেখা যায়। পরে দড়ির সাহায্যে দেহটি উদ্ধার করা হয়। পরিবারের অনুমান রাতে বাড়ি থেকে বেরিয়ে কোনো ভাবে ওই কুয়োয় পড়ে যান ওই প্রৌঢ়। আর তাতেই মৃত্যু হয় তার। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বরাবাজার থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Post Comment