বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :
না পঞ্চপাণ্ডবের একজন তিনি নন। নামে আছে কেবল মিল। তিনি নকুল। নকুল হাঁসদা। অবৈধ মদ বেচার অভিযোগে টামনা থানার পুলিশ গ্রেফতার করল তাকে। শুক্রবার রাত্রে টামনা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে ভান্ডার পুয়াড়া অঞ্চলের ডুমুরডি গ্রামের এক বাসিন্দা ডুড়কু স্টেডিয়ামের পাশে মদ বিক্রি করছে। হঠাৎ সেখানে অভিযান চালিয়ে ৯ লিটার মদ বমাল ওই ব্যক্তিকে পাকড়াও করে পুলিশ। ঘটনায় বেআইনি চোলাই মদ বিক্রি করার অপরাধে শুক্রবার রাত্রি তেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। নকুল হাঁসদার বাড়ি টামনা থানার ভান্ডারপুয়াড়া অঞ্চলের ডুমুরডি গ্রামে।
শনিবার পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয় ধৃতকে।










Post Comment