insta logo
Loading ...
×

গ্যাস বেলুন বিজেপি! এ কেমন আখ্যা মমতার?

গ্যাস বেলুন বিজেপি! এ কেমন আখ্যা মমতার?

নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া ও কাশিপুর :

নাম না করে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতোকে আক্রমণ, বিজেপিকে বাংলা থেকে দেশ থেকে তাড়ানোর হুঁশিয়ারি আর নিজেদের সরকারের উন্নয়নের খতিয়ান। শনিবার জেলায় বিধানসভা নির্বাচনের প্রথম হেভিওয়েট প্রচারে এই ছিল মমতার জোড়া সভার সংক্ষিপ্তসার। নিতুরিয়ার ইনানপুরে রঘুনাথপুরের তৃণমূল প্রার্থী হাজারি বাউরির সমর্থনে সভা করেন মমতা। হাজারি বাউরি ছাড়াও ছিলেন পাড়ার তৃণমূল প্রার্থী মানিক বাউরি, বান্দোয়ানের তৃণমূল প্রার্থী রাজীবলোচন সরেন। এরপর কাশিপুরে তৃণমূল প্রার্থী সৌমেন বেলথরিয়ার সমর্থনে সভা করতে আসেন তৃণমূল সুপ্রিমো। মঞ্চে ওঠার আগে সামান্য বিপত্তি। র‍্যাম্পে ওঠার আগে আঘাত লাগে মমতার। কিছুটা অস্বস্তি দেখা গেছে মঞ্চে। বাকি সব কিছুই ছিলো মমতা সুলভ। দুই সভাতেই ছিলো লক্ষ্য করার মতো ভিড়।

বাংলাকে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনা প্রসঙ্গে এবং এসআইআর ইস্যুতে বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি আসন্ন নির্বাচনে উন্নয়নের খতিয়ান নিয়েই যে ভোট যুদ্ধে নামছে তৃণমূল তা বুঝিয়ে দেন মমতা। মঞ্চে নেত্রীকে সংশোধন করতে গিয়ে ধমক খান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো। অন্যদিকে পুরুলিয়ার সৌন্দর্যের কথা পলাশের কথা রঘুনাথপুর শিল্পনগরীর কথা কর্মসংস্থানের প্রসঙ্গ উঠে আসে তৃণমূল সুপ্রিমোর ভাষণে। রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। কর্মসংস্থান হবে দেড় লক্ষ মানুষের বলেন মমতা।

মমতা বলেন,
▪️ভোটের পরে এখানকার বিধায়ককে দেখতে পেয়েছিলেন ?
▪️কেন্দ্রের বিজেপি সরকার বাড়ি, গ্রামীণ রাস্তার টাকা বন্ধ করেছে। ১০০ দিনের কাজ বন্ধ। ১০০ দিনের কাজ করিয়ে টাকা দেয়নি। দিল্লিতে আন্দোলন করতে গিয়ে এমপিদের গ্রেফতার করেছিল। আমরাই ১০০ দিনের কাজ দিয়েছি, জব কার্ড দিয়েছি। মানুষের জন্য কাজ চলছে চলবে।
▪️আমি কখনও ভেদাভেদ করিনা। সব ধর্মকে আমরা শ্রদ্ধা করি। আমরা সব ধর্মের অনুষ্ঠানে যাই।
▪️ওড়িশায় ট্রাইবালদের উপর অত্যাচার হচ্ছে যেখানে বিজেপি সরকার, ইউপিতে কী অত্যাচার!
▪️ভোটার লিস্টে নাম তোলাকে কেন্দ্র করে অনেকের মৃত্যু হয়েছে।
▪️আমরা প্রকল্পে সেঞ্চুরি পার করে দিয়েছি ।
▪️একটাও কাঁচা বাড়ি থাকবে না ।
▪️ বাংলায় গর্ব করে বলতে পারি ২ কোটি লোককে চাকরি দিয়েছি। আরও দেবো
▪️রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে।
▪️ঘরে ঘরে জল পৌঁছে দেবো।
▪️সাড়ে ৫ লক্ষ পুকুর কেটেছি আমরা । চেক ড্যাম তৈরি করেছি।
▪️আদিবাসীদের জমি কেড়ে নিতে না পারে তার জন্য আইন করেছি আমরা ।
▪️ ওরা আদিবাসী এবং মাহাতোদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিতে চায়, ভাগাভাগি করে দিতে চায় ।
▪️যতদিন বাঁচবো সবাইকে নিয়ে চলবো।
▪️বিজেপি ধর্ম নিয়ে সবদিন বলে, কিন্তু স্বাধীনতার সময় বিজেপি কোথায় ছিল ? তখন তো বিজেপি জন্মায়ইনি।
▪️বিহারে ভোটের আগে ৮ হাজার, ভোটের পরে বুল ডোজার।
▪️৫ বছরে এক এক জনকে আমরা ৬০ হাজার টাকা দিয়েছি আমরা।
▪️বাংলায় চাকরির অভাব হবে না।
▪️ যুব সাথী ভিক্ষে নয়। যুবকদের পকেট মানি দেওয়া হচ্ছে। যতদিন চাকরি পাবে না, ততদিন এই পকেট মানি।
▪️গ্যাস ফুরিয়ে গেলে গ্যাস বেলুন পালিয়ে যাবে বাংলা ছেড়ে।
▪️আবার লকডাউন করা হবে।
▪️বিজেপি বলে ঝুট, করে লুঠ। ▪️অত্যাচারীর দল বিজেপি। মাছ মাংস ডিম খেতে দেয়না বিজেপির রাজ্যে।
▪️বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করা হয়।
▪️আপনারা কি চান, বিজেপি মিথ্যে বলে টাকার বিনিময়ে ভোটটা কিনে নিক? টাকা নিয়ে ভোট দেবেন না। ভিক্ষা নেবেন না, মর্যাদার সাথে লড়াই করবেন। কোনো পাপ আপনাকে যেন গ্রাস করতে না পারে।
▪️বিজেপি ভোট থেকে নাম কাটছে। ১ কোটি ২০ লক্ষ নাম বাদ দিয়েছে। লজ্জা করে না, জুমলার দল। অত্যাচারি দল। একটা লোককেও তাড়াতে দেবো না। বিজেপিকে তাড়াবো। এরা থাকা মানে দেশের বিনাশ, দেশের সন্ত্রাস।
▪️বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। তাঁবেদারি করতে করতে এরা ম্যাজিশিয়ান হয়ে গেছে।
যতই কাটো নাম,
পারবে না রুখতে,
টিকবে না ফন্দি,
জনগণের আদালতে হতে হবে বন্দি। ▪️যেমন সূর্য, সমুদ্রকে শুকোতে পারবে না, তেমনি তৃণমূল সমুদ্র। কী করে শুকোবে । মানুষ তোমাকে শুকিয়ে দিবে।
▪️ভোট তৃণমূলকে না দিলে সব কেড়ে নেবে। থাকা, খাওয়া বন্ধ করে দেবে।

Post Comment