insta logo
Loading ...
×

দুর্ঘটনায় মাধ্যমিক পরীক্ষার্থী

দুর্ঘটনায় মাধ্যমিক পরীক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি, জয়পুর :

দিতে আসছিল মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। জয়পুর থানার শ্রীরামপুর হাইস্কুলের ছাত্র রামপ্রসাদ মাহাতো। জয়পুর ব্লক সদরের আর বি বি হাই স্কুলে পরীক্ষার আসন পড়েছিল তার। পরীক্ষা কেন্দ্র যখন আর কয়েকশ মিটার দূরে, মঙ্গলবার তখনই দুর্ঘটনার কবলে পড়ল সে। পুলিশ সূত্রে জানা গেছে বাইক চালিয়ে আসছিল পরীক্ষার্থী। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুটিকে সজোরে ধাক্কা মারে সে। দুর্ঘটনাটি ঘটে জয়পুর ব্লক অফিস মোড়ে চেকপোস্ট এলাকায়। তাকে তৎক্ষনাৎ পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

অবশ্য পরীক্ষা দিল রামপ্রসাদ। হাসপাতালের বেডে শুয়ে তার পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত করে দিল পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ।

Post Comment