নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
শহরের প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করল পুরুলিয়া পুরসভা। ডাকবাংলো, স্টেশন পাড়ায় অবস্থিত মা ক্যান্টিনে শনিবার বিশেষ উদ্যোগে গৃহহীন ও সাধারণ মানুষের জন্য উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে শহুরে আশ্রয়কেন্দ্রে বসবাসকারী গৃহহীন মানুষের পাশাপাশি বহু সাধারণ মানুষ উপকৃত হন।
এই উপলক্ষে মা ক্যান্টিন পরিদর্শনে আসেন পুরুলিয়া পুরসভার প্রশাসক। পুরসভার পক্ষ থেকেই আজকের বিশেষ খাবারের সম্পূর্ণ আয়োজন ও স্পনসর করা হয়। প্রশাসনের এই মানবিক উদ্যোগে খুশি উপকারভোগীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া ট্রাফিক পুলিশের ওসি সহ পুরসভার একাধিক আধিকারিক। প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে পরিষেবার মান, খাবারের গুণগত মান ও সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখা হয়।
পুরসভার এই উদ্যোগ শহরের দরিদ্র ও গৃহহীন মানুষের প্রতি প্রশাসনের সহানুভূতি ও সামাজিক দায়িত্ববোধকে আরও একবার সামনে নিয়ে এলো।










Post Comment