নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
ভোটের আগে যখন রাজনৈতিক প্রচার তুঙ্গে, তখনই উল্টো চিত্র সামনে এল রঘুনাথপুরে। ডিভিসি সংলগ্ন গ্রামগুলিতে জীবিকার সংকটে রাস্তায় নামলেন শত শত মানুষ। অভিযোগ, বহিরাগতদের দাপটে কাজ হারানোর মুখে পড়েছেন প্রায় ৬০০ পরিবার।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে গাড়ি ভাড়া দিয়ে তারা জীবিকা নির্বাহ করতেন। কিন্তু সম্প্রতি সেই কাজ থেকে তাদের সরিয়ে দিয়ে কারখানায় বহিরাগতদের গাড়ি ঢোকানো হচ্ছে। ফলে ড্রাইভার, খালাসি ও হেল্পার সকলেই কাজ হারানোর আশঙ্কায় ভুগছেন।
গ্রামবাসীদের আরও অভিযোগ, কিছু রাজনৈতিক নেতার মদতেই এই কাজ চলছে। তাদের মতে, পরিকল্পিতভাবে স্থানীয়দের রুটি-রুজি কেড়ে নেওয়া হচ্ছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ বাড়ছে। ভোটের আগে এই ইস্যু ঘিরে রাজনৈতিক উত্তাপও ক্রমশ বাড়ছে বলে মনে করা হচ্ছে।











Post Comment