insta logo
Loading ...
×

মদের ঠেকে হানা, ধৃত কারবারি

মদের ঠেকে হানা, ধৃত কারবারি

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

ফের বেআইনি মদের ঠেকে হানা পুলিশের। গ্রেফতার এক কারবারি। ঝালদা থানার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম রিঝু মুড়া। বাড়ি ঝালদা থানার ছোট পাতুব গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ছোট পাতুব গ্রামে হানা দিয়ে কুড়ি বোতল বেআইনি দেশি মদ উদ্ধার করে ঝালদা থানার পুলিশ। শনিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।

Post Comment