insta logo
Loading ...
×

ভোটার তালিকা চূড়ান্ত না করেই নির্বাচন ঘোষণার প্রতিবাদে বামেদের বিক্ষোভ

ভোটার তালিকা চূড়ান্ত না করেই নির্বাচন ঘোষণার প্রতিবাদে বামেদের বিক্ষোভ

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

রাজ্যে আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এরই মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত না করেই নির্বাচন ঘোষণার সম্ভাবনা নিয়ে তীব্র আপত্তি জানাল বামপন্থী শিবির। তাদের অভিযোগ, বহু প্রকৃত ভোটারের নামের পাশে এখনও ‘অ্যাডজুডিকেশন’ উল্লেখ রয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলছে।

বামপন্থী নেতৃত্বের দাবি, নির্বাচন ঘোষণার আগে সম্পূর্ণ ও নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। এই প্রসঙ্গে সিপিআইএমের দলের সদস্য নেতা নিলয় মুখার্জী বলেন, “আমরা স্পষ্ট করে জানাতে চাই, ভোটার তালিকা সম্পূর্ণ ও নির্ভুল না করে নির্বাচন ঘোষণা করা গণতন্ত্রের পরিপন্থী। যাদের সমস্ত নথি সঠিক এবং যাঁরা প্রকৃত ভোটার, তাদের নাম দ্রুত চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তালিকা পূর্ণাঙ্গ হওয়ার পরেই নির্বাচন ঘোষণা করা উচিত এটাই আমাদের মূল দাবি।”
তিনি আরও বলেন, “আমরাও চাই ভুয়ো নাম বাদ পড়ুক। যারা মারা গেছেন বা অন্যত্র স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন, তাদের নাম অবশ্যই তালিকা থেকে বাদ দিতে হবে। কিন্তু সেই প্রক্রিয়ার আড়ালে প্রকৃত ভোটারদের অধিকার খর্ব করা চলবে না। ‘অ্যাডজুডিকেশন’-এর নামে দীর্ঘসূত্রিতা গ্রহণযোগ্য নয়।”

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বাম নেতারা। তাদের দাবি, এসআইআর পরিচালনায় ব্যাপক গাফিলতি হয়েছে। এই গাফিলতির প্রতিবাদে পুরুলিয়া জেলাসহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল।
পুরুলিয়া শহরে বিক্ষোভ মিছিলটি শুরু হয় সিপিআইএম নামোপাড়া পার্টি অফিস থেকে এবং শেষ হয় ট্যাক্সি স্ট্যান্ডে।

Post Comment