insta logo
Loading ...
×

অভিষেকের সভার অদূরে তৃণমূল ছেড়ে জেএলকেএম-এ যোগদান

অভিষেকের সভার অদূরে তৃণমূল ছেড়ে জেএলকেএম-এ যোগদান

নিজস্ব প্রতিনিধি, জয়পুর :

কোটশিলা থানার বামনিয়া ডাক বাংলো মাঠে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা চলছে, তখনই পাশের চ্যেকা গ্রামে তৃণমূল – বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে জেএলকেএম দলে হলো মেগা যোগদান। জয়পুর বিধানসভার জেএলকেএম প্রার্থী দিব্যজ্যোতি সিং দেও-র নেতৃত্বে প্রায় ১৭০টি পরিবার এদিন তাঁদের দলে যোগদান করে বলে দাবি নেতৃত্বের। ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারি মোর্চা এই প্রথমবার বাংলার বিধানসভা নির্বাচনে অংশ নিয়ে বেশ সাড়া ফেলে দিয়েছে। জয়পুর বিধানসভার রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে টাইগারের দল বলে মনে করছে রাজনীতি অভিজ্ঞ মহল।

Post Comment