insta logo
Loading ...
×

জোর প্রচারে কাশিপুরের তৃণমূল প্রার্থী, পরিবর্তনের আশায় মানুষ

জোর প্রচারে কাশিপুরের তৃণমূল প্রার্থী, পরিবর্তনের আশায় মানুষ

নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:

জোরকদমে নির্বাচনী প্রচারে নেমেছেন কাশিপুর বিধানসভার প্রার্থী সৌমেন বেলথরিয়া। বুধবার হুড়া ব্লকের লধুড়কা অঞ্চলে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ঢাক-ঢোল বাজিয়ে বর্ণাঢ্য মিছিল করেন তিনি। এরপর গ্রামে গ্রামে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সমর্থন চান তৃণমূল প্রার্থী।
প্রচারের ফাঁকে সৌমেন বেলথরিয়া বলেন, সকাল থেকেই তিনি মানুষের আশীর্বাদ নিতে এলাকায় বেরিয়েছেন এবং সর্বত্রই ভালো সাড়া পাচ্ছেন। গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে পাশে দাঁড়াচ্ছেন এবং পা মিলিয়ে প্রচারে অংশ নিচ্ছেন। তিনি দাবি করেন, গত পাঁচ বছরে এলাকার মানুষ তাদের প্রত্যাশা মতো পরিষেবা পাননি বলেই পরিবর্তনের আশা করছেন। অনেকেই তাঁকে জানিয়েছেন, একজন বিধায়কের যেসব উন্নয়নমূলক কাজ করা উচিত ছিল, তার অনেকটাই হয়নি। এই পরিস্থিতিতে তিনি আশাবাদী, কাশিপুর বিধানসভার মানুষ এবার তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখবেন এবং বিপুল ভোটে জয় এনে দেবেন।

Post Comment