নিজস্ব প্রতিনিধি, আড়শা:
সাড়ম্বরে পালিত হল ঠাকুর রামকৃষ্ণদেবের কল্পতরু উৎসব। প্রতি বছরের মতো এ বছরও গদাধর অভ্যুদয় শিশু বিকাশ কেন্দ্রের উদ্যোগে আড়শা ব্লকের কাঁটাডি- খুকড়ামুড়াতে যথাযোগ্য মর্যাদায় পালিত হল দিনটি। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রামকৃষ্ণ তারকমঠের স্বামী নির্বানানন্দ মহারাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুরুলিয়ার ডিএসপি হেড কোয়ার্টার নির্মলকুমার দাস, কাঁটাডি ফাঁড়ির ওসি সন্তোষ রায়, সংস্থার উপদেষ্টা অজিত মিত্র। এদিন এলাকার মানুষদের বিতরণ করা হয় শীতবস্ত্র। পাশাপাশি সংস্থার ঐতিহ্য মেনে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়।











Post Comment