নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
জেলার মানুষের জন্য একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও পরিষেবা প্রদান করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন সভাঘর থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রকল্পগুলির উদ্বোধন করেন। এদিন পুরুলিয়া জেলায় মোট সাতটি বিভাগের ৪৭ কোটি ৭৫ লক্ষ অর্থে উদ্বোধন ও পরিষেবা প্রদান করেন তিনি। সেই সঙ্গে বিতরণ করা হয় সবুজ সাথীর সাইকেল।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে ,উদ্বোধন হওয়া ১০ টি প্রকল্পের মধ্যে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ , আদিবাসী উন্নয়ন বিভাগ ,
অনগ্রসর শ্রেণী কল্যাণ , প্রাকৃতিক ব্যবস্থাপনা ও বিপর্যয় মোকাবিলা, দমকল ও পরিবহন বিভাগের প্রকল্প রয়েছে। তারমধ্যে বান্দোয়ান ব্লকে পানীয় জলের জন্য ১৪লক্ষ ৫২ হাজার, সুপুরডি গ্রাম পঞ্চায়েতের বড়ডি থেকে জোরাডি রাস্তার জন্য ১কোটি ৮৪ লক্ষ , মানবাজার- ১ দুটি রাস্তার জন্য ১ কোটি ৪০ লক্ষ ,মানবাজার -২ দুটি রাস্তার জন্য ৮৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয় । বাকি বরাদ্দকৃত টাকা জেলার সমস্ত ব্লক ও তিনটি পুরসভাতে বিভিন্ন প্রকল্পের কাজ হবে । এদিন ভার্চুয়ালি উদ্বোধনে পুরুলিয়া সার্কিট হাউসে উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, জেলাশাসক সুধীর কোন্থাম প্রমুখ।










Post Comment