নিজস্ব প্রতিনিধি , বলরামপুর:
আসন্ন নির্বাচনে বলরামপুর বিধানসভায় জলধর মাহাতোকে প্রার্থী করেছে বিজেপি। তাঁকে প্রার্থী করতেই বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতোর বিরুদ্ধে সোচ্চার হল ‘বলরামপুর হিন্দু ‘ নামে একটি সংগঠন। শনিবার তাদের ফেসবুক পেজে লেখা হয়েছে “বা জ্যোতি বাবু বলরামপুর ও জয়পুরে তিনজন তিনজন ছয়জনকে যে হত্যা করেছিল তৃণমূল দুষ্কৃতী বাহিনী এখনোও তাদের খুনিরা অধরা ,আর আপনি ২০২৯ এর কথা চিন্তা করে দুর্বল ক্যান্ডিডেট দিয়ে শান্তি বাবুর সঙ্গে সেটিং করছেন।” এই পোস্টের পরেই জেলা রাজনীতি শুরু হয়েছে গুঞ্জন।
প্রসঙ্গত এর আগে এই কেন্দ্রে প্রার্থী ছিলেন বানেশ্বর মাহাতো। তিনি তৃণমূলের প্রার্থী শান্তিরাম মাহাতোকে পরাজিত করে জয়ী হন । তবে এবার তাঁকে প্রার্থী করেনি দল। তাঁর পরিবর্তে প্রার্থী করা হয়েছে জলধর মাহাতোকে । আর তাঁকে প্রার্থী করতেই সোচ্চার হয়েছে এই সংগঠনটি।









Post Comment