insta logo
Loading ...
×

পাট পাল্টাবে পকেট?

পাট পাল্টাবে পকেট?

অমরেশ দত্ত, মানবাজার :

চড়চড়িয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। পকেটের হালত বেহাল। এমন অবস্থায় ঘরের মেয়েদের অর্থনৈতিক ভাবে স্বনির্ভর করতে জুট প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় পুরুলিয়ার মানবাজারে।
বৃহস্পতিবার মানবাজার ১ নং ব্লকের বিশরী গ্রাম পঞ্চায়েত ও গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে পাট হস্ত শিল্পের উপর আয়োজিত হল বিশেষ প্রশিক্ষণ শিবির। দশ দিনের শিবিরে মোট ৪০ জনকে প্রশিক্ষণ দেওয়া হল। মূলত দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে মহিলাদের স্বর্নিভর করে তোলার লক্ষ্যে তাদের প্রশিক্ষণ দিয়ে পাটজাত বিভিন্ন দ্রব্য তৈরির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।পাটের বিভিন্ন সামগ্রী তৈরীর প্রশিক্ষণ দেওয়া হয় এই সেমিনারে। পাশাপাশি এদিন প্রত্যেক প্রশিক্ষণার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।


প্রশিক্ষার্থী রমা লোহার, টুম্পা প্রামানিক জানিয়েছেন, প্রশিক্ষণের ফলে প্রশিক্ষিত মহিলারা অনেকটাই উপকৃত হবেন। প্রশিক্ষণ শিবিরে উন্নতমানের প্রশিক্ষণে আমরা ভীষণ খুশি।
অধ্যক্ষ তথা বিজ্ঞানী ড: সমীরবরণ রায় বলেন, বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ও মহিলাদের বিকল্প রোজগারের রাস্তা করে দিতে সরকারি ভাবে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।

অধ্যক্ষ ও বিজ্ঞানী ছাড়াও উপস্থিত ছিলেন ড: সমীরবরণ রায়, মানবাজার মহকুমা শাসক মোহম্মদ মানজার হোসেন আঞ্জুম, মানবাজার ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর, মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি সহ বহু বিশিষ্টজনরা।

Post Comment