নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন বান্দোয়ান এলাকার এক অভিজ্ঞ রাজনৈতিক মুখ রাজীব কুমার সিংহ। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকার পর শনিবার তিনি দল পরিবর্তনের সিদ্ধান্ত নেন। শনিবার বান্দোয়ান বিধানসভার ৬ নম্বর মণ্ডলের অন্তর্গত সুপুডি গ্রাম পঞ্চায়েতের পারগেলা বুথে আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নেন রাজীববাবু। বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি ধ্রুবপদ মাহাতর উপস্থিতিতে এই যোগদান সম্পন্ন হয়। উল্লেখ্য, রাজীব কুমার সিংহ ২০১৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত তৃণমূলের বুথ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালে তিনি পঞ্চায়েত সমিতিতে জয়লাভ করে শিক্ষা কর্মাধ্যক্ষ হন। পরবর্তীতে ২০২৩ সালেও পুনরায় পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে নির্বাচিত হন।
খোদ জেলা তৃণমূল সভাপতি রাজীব লোচন সরেনের এলাকায় এই দলবদলকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।









Post Comment