নিজস্ব প্রতিনিধি, জয়পুর:
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জয়পুর বিধানসভা এলাকায় রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন দেখা গেল। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন একাধিক স্থানীয় নেতা ও কর্মী। শনিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাতো এবং জয়পুর বিধানসভার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতো।
দলবদলকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ,ঘাঘরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের শিক্ষা ও জনস্বাস্থ্য সঞ্চালিকা তথা কশাঙ্গী গ্রামের নির্বাচিত সদস্যা যমুনা মাহাত এবং সিধি অঞ্চলের সমাজসেবী ও পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার মলয় কুমার খাওয়াস।
বিজেপি নেতৃত্বের দাবি, এই যোগদান দলের সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং আসন্ন নির্বাচনে জয়পুর বিধানসভায় তাদের অবস্থান মজবুত করবে।









Post Comment