insta logo
Loading ...
×

ঝালদার কংগ্রেস নেতা সুভাষ মাহাতোর প্রয়াণ

ঝালদার কংগ্রেস নেতা সুভাষ মাহাতোর প্রয়াণ

নিজস্ব প্রতিনিধি, ঝালদা: বিশিষ্ট শিক্ষক, জেলা কংগ্রেসের প্রাক্তন সহ- সভাপতি সুভাষ মাহাতো পরলোকগমন করলেন। তিনি
ঝালদা-দড়দা অঞ্চলের প্রাক্তন প্রধান ও ঝালদা ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য ছিলেন। গত বৃহস্পতিবার রাঁচির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়ে জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, ” সর্বদা প্রাণবন্ত এই মানুষটির প্রয়াণ দলে একটি বিরাট শূন্যস্থান তৈরি করলো। তিনি মৃত্যুর আগে পর্যন্ত কংগ্রেসের পতাকা ছাড়েন নি। তাঁর পরিবার-পরিজনদের গভীর সমবেদনা জানাই।”

Post Comment