নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
মোবাইল ফোন এখন মানুষের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
দীর্ঘদিন ধরে খোঁজ না পাওয়া ১৮টি মোবাইল ফোনের সন্ধান মিলেছে পুলিশের ট্র্যাকিং প্রক্রিয়ায়। যথাযথ যাচাইয়ের পর সেই ফোনগুলি ফেরত পেয়েছেন প্রকৃত মালিকরা।
মঙ্গলবার ঝালদা মহকুমায় একটি বিশেষ উদ্যোগের মাধ্যমে মোট ১৮টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এর মধ্যে বেশ কিছু ফোন কয়েক মাস আগে হারিয়ে গিয়েছিল, আবার কিছু ফোন চুরিও হয়েছিল বলে জানা গেছে।
অভিযোগের ভিত্তিতেই শুরু হয় মোবাইল ট্র্যাকিংয়ের কাজ। বিভিন্ন প্রযুক্তিগত পদ্ধতি ব্যবহার করে ফোনগুলির অবস্থান শনাক্ত করার চেষ্টা চালানো হয়। ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকদের স্বস্তি ও সন্তোষ ফিরেছে।










Post Comment