অমরেশ দত্ত, মানবাজার :
শ্রীমদ্ রাজচন্দ্র মিশনের আর্থিক সহায়তায় এবং গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় এবং মানবাজার গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় ১২০ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ সম্পূর্ণ হল। এই ব্যাচের ৩৫ জন মহিলাকে এ দিন শংসাপত্র তুলে দেন শ্রীমদ্ রাজচন্দ্র মিশনের লাভ এন্ড কেয়ার , কলকাতা শাখার স্বেচ্ছাসেবক জয়েশ বাখড়া, সুমিত দেশাই, আদর্শ শেঠ ও আশীষ প্যাটেল। ছিলেন মানবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবানী বাউরী, পঞ্চায়েত সদস্য নমিতা মুদি, নির্মাণ সহায়ক সব্যসাচী মণ্ডল, প্রশিক্ষক বদরুদ্দিন আনসারী । অনুষ্ঠানে মানবাজার – ১ নং চক্রের কর্মী পার্থসারথী সরকার, শঙ্খশুভ্র মাহান্তী, শিক্ষক স্বরূপ চক্রবর্তী সহ বহু বিশিষ্ট জন উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক অমিতাভ মিশ্র জানান, প্রশিক্ষণ প্রাপ্তদের আগামী দিনে বিভিন্ন ধরণের কাজ জোগাড় করে দেওয়া হবে। সকলের জন্য সেলাই মেশিনের ব্যবস্থাও করে দেওয়া হবে। এ দিন সেরা তিনজন শিক্ষার্থীকে আর্থিক পুরস্কারও প্রদান করা হয়।











Post Comment