insta logo
Loading ...
×

মিথ্যে বলছেন নেপাল? ফব-র দাবি ঘিরে উত্তাল বাঘমুন্ডি

মিথ্যে বলছেন নেপাল? ফব-র দাবি ঘিরে উত্তাল বাঘমুন্ডি

নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি :

নির্বাচনের মুখে তোলপাড় বাঘমুন্ডি। ফরওয়ার্ড ব্লকের অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের সদস্য উপেনচন্দ্র সরেন সহ ৪৫০জন ভোটার তাদের দলে যোগ দিয়েছেন বলে দাবি করেছিল কংগ্রেস। বৃহস্পতিবার তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি তথা বাঘমুন্ডির প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো। শনিবার উপেনচন্দ্র সরেনকে পাশে নিয়ে ফরওয়ার্ড দাবি করল, ভুল বুঝিয়ে জোরপূর্বক তাদের হাতে কংগ্রেস পতাকা তুলে দিয়েছে । এই ঘটনা সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত।

পাল্টা মন্তব্যে জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, স্বেচ্ছায় এসেছিলেন তাঁরা। কাউকে জোর করা হয়নি।

শনিবার সাহাড়জুড়িতে ফরওয়ার্ড ব্লকের বুথ কমিটির উদ্যোগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত কর্মী-সমর্থকেরা জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোর এই আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং স্পষ্টভাবে জানান যে তাঁরা ফরওয়ার্ড ব্লকের সঙ্গেই আছেন ও ভবিষ্যতেও দল ছেড়ে কোথাও যাবেন না। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দেবরঞ্জন মাহাতো, প্রার্থী পরিমল কুমার প্রমুখ

Post Comment