insta logo
Loading ...
×

আন্তর্জাতিক যুক্তিবাদী দিবস পালন পুরুলিয়ায়

আন্তর্জাতিক যুক্তিবাদী দিবস পালন পুরুলিয়ায়

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

আন্তর্জাতিক যুক্তিবাদী দিবস পালিত হল পুরুলিয়ায়। রবিবার ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির জেলা সংগঠনের পক্ষ থেকে দিনটি পালিত হয় পুরুলিয়া ১নং ব্লকের সিন্দরী চাষরোডে । এদিন যুক্তিবাদী আন্দোলনের নেতা প্রবীর ঘোষের জন্মদিনে তার প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির জেলা সম্পাদক মধুসূদন মাহাত। পরে প্রবীর ঘোষের জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন তিনি। পাশাপাশি এদিন সিন্দরি চাষরোডে ‘যুক্তি ও মানবতা কেন্দ্রে’র সূচনা করেন সমিতির সভাপতি মধুসূদন বাউরি। প্রতি মাসের প্রথম ও তৃতীয় রবিবার সেখানে ক্লাস চলবে বলে জানান তিনি। এছাড়া জেলা জুড়ে কুসংস্কার বিরোধী পোস্টার সাঁটানো হয় ।

Post Comment