insta logo
Loading ...
×

জনগণের সচেতনতায় রক্ষা পেল জখম ময়ূর

জনগণের সচেতনতায় রক্ষা পেল জখম ময়ূর

নিজস্ব প্রতিনিধি, ঝালদা :

জঙ্গল থেকে একটি জখম ময়ূরকে উদ্ধার করল ঝালদা বনদফতরের কর্মীরা। সোমবার ঘটনাটি ঘটেছে ঝালদা রেঞ্জের কাঁসরা গ্রামে।
এদিন জঙ্গলের মধ্যে জখম অবস্থায় পূর্ণ বয়স্ক ময়ূরটিকে বসে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। তারপরেই খবর দেওয়া হয় বনদফতরে । ঘটনার খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে এসে ময়ূরটিকে উদ্ধার করে রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

Post Comment