insta logo
Loading ...
×

কমিউনিটি টয়লেটের উদ্বোধন

কমিউনিটি টয়লেটের উদ্বোধন

অমরেশ দত্ত, মানবাজার:

স্বচ্ছতার লক্ষ্যে সাধারণ শৌচাগার এবার স্থাপিত হলো প্রত্যন্ত গ্রামেও। মাঠে ঘাটে শৌচ কর্ম দূর করতে ও স্বচ্ছ ভারত গড়ে তুলতে একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার। এ নিয়ে বিশেষ করে আদিবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এগিয়ে এসেছে পঞ্চায়েতগুলি। তার মধ্যে অন্যতম পুরুলিয়ার মানবাজার ১ নং ব্লকের বিশরি গ্রাম পঞ্চায়েত। এই লক্ষ্য নিয়ে এলাকার শিকরারডি গ্রামে রবিবার কমিউনিটি টয়লেটের উদ্বোধন করা হল। নিজেদেরকে রোগমুক্ত রাখতে এই টয়লেট অনেক কাজে লাগবে বলে জানিয়েছেন আদিবাসী গ্রামের মহিলারা।

Post Comment