insta logo
Loading ...
×

প্রত্যন্ত আড়শায় সিরকাবাদ প্রিমিয়ার লিগে আর্থিক পুরস্কারের ছড়াছড়ি

প্রত্যন্ত আড়শায় সিরকাবাদ প্রিমিয়ার লিগে আর্থিক পুরস্কারের ছড়াছড়ি

দেবীলাল মাহাত, আড়শা:

শুরু হল স্বর্গীয় রঞ্জিত মাঝি মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের (সিরকাবাদ প্রিমিয়ার লিগ, সিজিন-২ ) চুড়ান্ত প্রস্তুতি। রবিবার, সিরকাবাদে একটি অনুষ্ঠানে নিলামের মধ্য দিয়ে সিরকাবাদ প্রিমিয়ার লিগ, সিজন-২ এর ১০টি দল সহ মালিককে বেছে নেওয়া হয়। উদ্যোক্তাদের পক্ষে বিশ্বরূপ মাঝি জানান, ” এই বছর সিরকাবাদ প্রিমিয়ার লিগ ,সিজিন -২ খেলা ১৬-২২ শে জানুয়ারি অনুষ্ঠিত হবে । তার আগে আজকে নিলামের মাধ্যমে ১০টি দল সহ মালিককে বেছে নেওয়া হল । এবারের খেলায় প্রথম পুরস্কার রয়েছে ৫১ হাজার টাকা ও ট্রফি, দ্বিতীয় পুরস্কার ৩৫ হাজার টাকা ও ট্রফি ও সেমিফাইনালের দুটি দলকে ১০ হাজার টাকা ও ট্রফি দেওয়া হবে । সম্পূর্ণ আইপিএলের ধাঁচে খেলা অনুষ্ঠিত হবে ‌। নতুন প্রজন্মকে মাঠমুখী করতেই এই খেলার আয়োজন করা হয় বলে তিনি জানান। আগামী ৫-৯ ই জানুয়ারি নির্বাচিত ১০টি দলের আড়শা ব্লক এলাকার ক্রিকেট খেলোয়াড়দের নিলামে তোলা হবে।”

মেগা এই ক্রিকেট টুর্নামেন্টে সেরা খেলোয়াড়রা কোন দলে থাকবেন সেদিকেই তাকিয়ে ক্রীড়াপ্রেমীরা।

Post Comment