insta logo
Loading ...
×

ডাইনি অপবাদে শ্লীলতাহা*নি অভিযোগ রঘুনাথপুরে, ধৃত পিতা পুত্র

ডাইনি অপবাদে শ্লীলতাহা*নি অভিযোগ রঘুনাথপুরে, ধৃত পিতা পুত্র

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :

ডাইনি অপবাদ দিয়ে এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল রঘুনাথপুর এলাকায়। শুক্রবার রঘুনাথপুর থানার লালপুর গ্রামের এই ঘটনায় প্রতিবেশিদের বিরুদ্ধে রঘুনাথপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে রঘুনাথপুর থানায় ১০ জনের বিরুদ্ধে একাধিক ধারায় একটি মামলা রুজু করে পুলিশ । তারপরেই গ্রেফতার করা হয় প্রতিবেশী লালপুর গ্রামের বাসিন্দা দুর্গাপ্রসাদ গঁরাই ও তার ছেলে সুরেশ গঁরাইকে। শনিবার ধৃতদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক । নির্যাতিতা লিখিত অভিযোগে জানান -বেশ কিছুদিন ধরেই গ্রামের কয়েকজন ডাইনি অপবাদ দিয়ে তার উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। শুক্রবার তা চরম আকার ধারণ করে। দশ জন একত্রিত হয়ে তাকে প্রাণে মারার জন্য তার উপর হামলা চালায় বলে অভিযোগ তাঁর।

Post Comment