নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে, পুরুলিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের দলবদল অব্যাহত। সোমবার কাশিপুর বিধানসভার বেকো গ্রাম পঞ্চায়েত এলাকার জোড়শা গ্রামের পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য সুনিতা বাউরি সহ ২৪ টি পরিবার বিজেপিতে যোগদান করেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন কাশিপুর বিধানসভার বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক কমলাকান্ত হাঁসদা। তিনি জানান,
” নির্বাচন যত এগিয়ে আসবে ,ততই শক্তিবৃদ্ধি হবে বিজেপির। ফলাফলের পর কাশিপুরে আর তৃণমূল বলে কোন দল থাকবে না।”









Post Comment