নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
অভিযানে নেমে দু’দিনে অতিরিক্ত বালি পরিবহন করায় ৫ টি বালি বোঝাই লরি আটক করল মানবাজার ১ ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দফতর । শুক্রবার মানবাজার – পায়রাচালি রাজ্য সড়ক থেকে দুটি লরি আটক করা হয়। শনিবার ওই সড়কেই ফের তিনটি লরি আটক হয়। ভূমি ও ভূমি রাজস্ব দফতর সূত্রে জানা গিয়েছে , অতিরিক্ত বালি পরিবহন করায় প্রতিটি লরির ক্ষেত্রেই ৫০ হাজার টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে।











Post Comment