insta logo
Loading ...
×

অবৈধ আগ্নেয়াস্ত্র লেনদেন? এসটিএফ হানা পুরুলিয়ার বন্দুকের দোকানে

অবৈধ আগ্নেয়াস্ত্র লেনদেন? এসটিএফ হানা পুরুলিয়ার বন্দুকের দোকানে

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

পুরুলিয়া শহরের দশেরবাঁধ এলাকায় একটি বন্দুকের দোকানে হানা দিল বেঙ্গল এসটিএফ। বৃহস্পতিবার সকালে ওই দোকানে অভিযান চালিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি চালান আধিকারিকেরা। দোকানের মালিককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচার অভিযোগের সূত্র ধরেই এই অভিযান। পুরুলিয়া শহরের বাসিন্দা সুশীলা অধিয়ারের পুরোনো বন্দুকের দোকানটিতে সকাল থেকেই এসটিএফ আধিকারিকেরা নথিপত্র খতিয়ে দেখছেন এবং দোকানের ভিতরে তল্লাশি চালাচ্ছেন। এর আগেও এই দোকানে তল্লাশি চলেছিল। হঠাৎ এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে ভিড় জমায় কৌতূহলী স্থানীয় বাসিন্দারা। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতারের খবর মেলেনি।

Post Comment